টপ নিউজ

মেহেরপুরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

May 27, 2020

মেহেরপুর নিউজ:

প্রথম স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে বারণ করায় পাষণ্ড স্বামীর সুফল তার দ্বিতীয় স্ত্রী আমেনা খাতুনকে পিটিয়ে জখম করেছে। আহত স্ত্রীকে দেখতে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইদের হামলায় আহত হয়েছেন স্বামী সুফল।

স্বামী-স্ত্রী দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে স্ত্রী আমেনাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে। বুধবার সকালে স্ত্রীর উপর হামলা এবং বিকালের দিকে স্বামীর উপরে হামলার ঘটনা ঘটে।

সুফল মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙা গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং আমেনা পার্শ্ববর্তী খোকসা গ্রামের আনারুলের মেয়ে। নির্যাতনের শিকার আমেনা জানান প্রায় ৮ মাস পূর্বে সুফলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার ওপরে বিভিন্ন সময়ে নির্যাতন চালিয়ে আসছিল।

এদিকে বুধবার সকালের দিকে সুফল তার প্রথম স্ত্রীর সাথে মোবাইলে কথা বলছিল এসময় আমেনা কথা বলতে নিষেধ করায় সুফল ক্ষিপ্ত হয়ে তার ওপর নির্যাতন চালায়। আহত অবস্থায় আমেনা দীর্ঘ সময়ে সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে বিকেলের দিকে সুফল তার আহত স্ত্রীকে দেখতে হাসপাতালে প্রবেশ করলে আমেনা দুই ভাইসহ আত্মীয়-স্বজনরা তার উপর হামলা চালায়। আহত অবস্থায় সুফলকেও হাসপাতালে ভর্তি করা হয়।