মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মোবাইল কোর্ট বসিয়ে গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করার অভিযোগ ৩টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ৩ মোটরসাইকেল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের বামনপাড়া এলাকায় এ মোবাইল কোট বসানো হয়। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মোবাইল কোট চলাকালীন সময়ে বেশ কিছু মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করাই তিনটি মোটরসাইকেল মালিকের নিকট থেকে ১২শ টাকা জরিমান আদায় করা হয়।সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক তিনজনে নিকট থেকে জরিমান আদায় করা হয়।