বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টে সিগারেটের বিজ্ঞাপন সামগ্রী রাখায় জরিমানা

By Meherpur News

March 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলার বল্লভপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে এ মোবাইল কোর্ট বসানো হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় বল্লভপুর বাজারে ভানু মন্ডলের ছেলে দিলিপের মালিকানাধীন “দিলিপ স্টোর”-এ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৫)-এর ৫ ধারায় দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান চলাকালে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।