বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টের অভিযান, মোটরসাইকেল চালকদের জরিমানা

By Meherpur News

March 31, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫টি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।