বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টে দুই মোটরসাইকেল চালককে জরিমানা

By Meherpur News

April 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে, কলেজ মোড় এবং বুড়িপোতা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে দুই চালককে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।