বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টে মাদক সেবীর ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা

By Meherpur News

April 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর গোরস্থান পাড়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে তাকে আটক করা হয়।