বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টে তিন চালককে জরিমানা

By Meherpur News

May 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় তিন চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার।

মোবাইল কোর্ট চলাকালে বেশ কয়েকটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় তিনটি গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মোটরযান আইনে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মেহেরপুর বিআরটিএর পরিদর্শক সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।