বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্টে মাদক সেবন করার অভিযোগ ২ যুবকের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

July 15, 2024

মেহেরপুর নিউজ:

মাদক সেবন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন ও রাসেল হোসেন নামের ২ যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমান করা হয়েছে।

সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা চাঁদবিলে মোবাইল কোর্ট বসিয়ে রিপন ও রাসেলকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। সাজা প্রাপ্ত রিপন চাঁদবিল গ্রামের মন্টু আলীর ছেলে এবং রাসেল হোসেন মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার ঝড়ুর ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান মোবাইল কোট পরিচালনা করেন। মোবাইল কোর্টে রিপন ও রাসেল হোসেন তাদের দোষ স্বীকার করায় তাদের এই সাজা দেওয়া হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় রিপন রাসেলকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম অভিযানের নেতৃত্ব দেন।