মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবিরের নেতৃত্বে সদর উপজেলার নূর ফিলিং স্টেশন ও বামনপাড়ার মা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে ফিলিং স্টেশনগুলোর মজুদ রেজিস্টার পরীক্ষা করা হয় এবং তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বোতল বা জারিকেনে তেল বিক্রয় না করার জন্য পাম্প মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ এবং ৯২ ধারায় মোটরসাইকেলের কাগজপত্র না থাকা এবং হেলমেট পরিধান না করার অপরাধে ৬টি পৃথক মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে দায়ীদের সতর্কও করা হয়েছে।