মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের উদ্যোগে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের উপসচিব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অর্থ পরিচালক ড. আশরাফুল ইসলামকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মোয়াজ্জেম জিমন্যষ্টিক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের প্রতিষ্ঠাতা ওস্তাদ মোয়াজ্জেম হোসেন।বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বিকেএসপি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমুজ্জামান,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। এর আগে মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের কৃতি ক্রীড়াবিদরা তাদের খেলা প্রদর্শন করেন। সবশেষে ড. আশরাফুল ইসলাম দেশ বিদেশের মাটিতে স্বর্ণ,রোপ্য ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। এছাড়া ক্লাবের উন্নয়নের লক্ষে উপসচিবের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।