মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগষ্ট: মেহেরপুর শহরের মার্কাজ মসজিদ এলাকায় মৌমাছির কামড়ে আশরাফ নামের এক ভিক্ষুক মারাত্মক আহত হয়েছে। আহত ভিক্ষুক মেহেরপু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সদও উপজেলার রাইপুর গ্রামের ভিক্ষুক আশরাফ শহরের মার্কাজ মসজিদ এলাকায় ভিক্সা করতে যায়। এ সময় একটি ঈগল পাখি মৌমাছির চাক বসে পড়লে ক্ষিপ্ত মৌমাছির দল আশরাফের শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়।পওে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।