বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মৌ বুটিকস এন্ড টেইলার্স এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 04, 2020

মেহেরপুর নিউজ:

মহিলাদের দ্বারা পরিচিত মেহেরপুরে মৌ বুটিকস এন্ড টেইলার্স এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ সড়কে মৌ বুটিকস শপ এন্ড টেইলার্সের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। মৌ বুটিক্সের স্বত্বাধিকার মহিমা মাহজাবিন তিথি বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মেহেরপুর শহর যুব মহিলা লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার সদস্য রোকসানা কামাল, জাতীয় মহিলা সংস্থার সহকারি ট্রেড প্রশিক্ষক তামান্না ইসলাম, প্রশিক্ষণার্থী কামরুন্নাহার, রওশন আরা ডেইজি প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।