মেহেরপুর নিউজ :
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেলতলা পাড়া গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নেতা মেহেদি হাসান মিলন, মিনারুল ইসলাম, জিয়ারুল ইসলাম,জাহিদুর রহমান,দুলাল হোসেন।