টপ নিউজ

মেহেরপুরে মৎস্যচাষীদের পুকুরের পানির গুণগত মান পরীক্ষা

By মেহেরপুর নিউজ

July 24, 2020

মেহেরপুর নিউজ:

মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি”স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ৪র্থ দিনের কার্যক্রমের অংশ হিসাবে মৎস্যচাষীর পুকুরের পানির গুণগত মান পরীক্ষণ পূর্বক পরামর্শ দেওয়া হয়।

শুক্রবার মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে মৎস্যচাষীর পুকুরের পানির গুণগত মান পরীক্ষণ পূর্বক পরামর্শ দেওয়া হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, মেহেরপুর সদর মেহেরপুর।ক্ষেত্র সহকারী মোঃ জহির আব্বাস পরামর্শ দেন এবং পানি পরীক্ষা করেন।

এসময় ঝাউবাড়িয়া, বাবুরপাড়া ও সুবিদপুর গ্রামের মৎস্য চাষীদের পুকুরের পানি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।