বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান

By মেহেরপুর নিউজ

August 31, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা নিরীক্ষার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এ মাছ চাষের পরামর্শ ও মাটি পরীক্ষা নিরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্টানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সম্প্রসারন কর্মকর্তা ফজলুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন।