বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যক্ষা নিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

By মেহেরপুর নিউজ

November 20, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব মেহেরপুর জেলা শাখার উদ্যোগে যক্ষা নিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাস। মূল আলোচনায় অংশগ্রহণ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুল নাহার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটাবের কেন্দ্রীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আবুল কালাম আজাদ, সাহারুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় মেহেরপুর সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।