বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যক্ষা নিয়ন্ত্রন ও সামাজিক অংশগ্রহন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:

জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কমসূচি,স্বাস্থ্য বিভাগ,স্বাস্থ্যস্বাস্থ্য ও পরিবার কল্যান  মন্ত্রনালয় বিভাগ এবং ব্রাকের আয়োজনে মেহেরপুরে যক্ষা নিয়ন্ত্রন ও সামাজিক অংশগ্রহন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তরা,সাংবাদিক,শিক্ষক প্রতিনিধি,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি,পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

আজ ২৮ জুন সোমবার মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। সভাপতিত্ব করেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ

সুপার ইকবাল হোসেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: আবুল বাশার,জেরা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান,মেহেরপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম,জেলা বিএমএ সভাপতি ডা: রমেশ চন্দ্র নাথ, বিভাগীয় কনসালন্টে ডা:আনারুল আজাদ,ব্রাকের সিনিয়র কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের মেহেরপুর শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা। প্রজ্রেক্টরের মাধ্যমে যক্ষা বিষয়ক নানা তথ্য তুলে ধরেন মেহেহরপুর বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা: পরিমল সরকার।উন্মক্ত আলোচনায় অংশ নেয়,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,সাধারন সম্পাদক পলাশ খন্দকার,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট রফিক-উল-আলম,সাংবাদিক আবু লায়েছ লাবলু,আব্দুল মান্নান,তানিয়া লাবন্য প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আব্দুস সালাম।