অন্যান্য

মেহেরপুরে যক্ষা নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 01, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১ আগস্ট :

মেহেরপুরে যক্ষা নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত স্বাস্থ্য বিভাগের কমীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আজ ১ আগস্ট সকালে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যেগে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ। বক্তব্য রাখেন মেহেরপুর বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা: পরিমল সরকার এবং ডা: আব্দুল মোমিন ।