বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যথাযথ মর্যাদায় বিপি দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 22, 2024

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিপি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা রোভারের উদ‍্যোগে বিভিন্ন কলেজের রোভার ও কর্মকর্তাদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম।

জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার জাহিদ হোসেন, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান,কোষাধ্যক্ষ রফিকুল আলম প্রমুখ।