টপ নিউজ

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, মেহেরপুর ক্লাবের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জেলা পুলিশের পক্ষে,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল জেলা পরিষদের পক্ষ, মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন স্বাস্থ্য বিভাগের পক্ষে, মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও যুবলীগের পক্ষে, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডাঃ মোঃ রফিকুল আলম হাসপাতালে পক্ষে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুর এলজিইডি, পাসপোর্ট অফিস, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর টিটিসি,মেহেরপুর জেলা কারাগার, মেহেরপুর জেলা ছাত্রলীগ, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগ, টি এম সি সি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, মেহেরপুর জেলা যুবলীগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি,মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা পূজা উদযাপন পরিষদ, মেহেরপুর এনজিও সমিতি পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার,সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গ্রহণ সেখানে উপস্থিত ছিলেন।