মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: ভারত থেকে আসা গরু মহিষের করিডোর ফাকি রোধ কল্পে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত বিজিবি মেহেরপুরের বিভিন্ন এলাকায় চেক পোষ্ট শুরু করেছে।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার যাদবপুর মোড় সহ বিভিন্ন এলাকায় চেক পোষ্ট বসানো হয়। বুড়িপোতা বিওপি কম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা এদিন বিভিন্ন পথে আসা গরু মহিষের কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করেন। এ সময় বৈধ কাগজপত্র বিহীন গরু মহিষ করিডোর করানো হয়। এ সময় নায়েক সুবেদার অসাদ আলী সেখানে উপস্থিত ছিলেন। প্রথম দিনেই করিডোর ফাকি দেয়া বেশ কিছু গরু মহিষের করিডোর করাতে সক্ষম হয়।