বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুগান্তর স্বজন সমাবেশ কমিটির অভিষেক

By মেহেরপুর নিউজ

September 14, 2019

নিজস্ব প্রতিনিধি: জাঁক জমকের সাথে মেহেরপুর পৌর কালাচাঁদ হলে শনিবার যুগান্তর স্বজন সমাবেশ মেহেরপুর শাখার অভিষেক অনুষ্ঠান হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ মেহেরপুর শাখার সভাপতি সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে ওপর বাংলার রূপশালী‘র কর্ণধার কবি রিনা গিরি ও বাচিক শিল্পী সুদিপা রায় উপস্থিত ছিলেন। বিকেলে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তোবক দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেছে, যুগান্তর প্রকাশনার শুরু থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ভুমিকা রেখে আসছে। স্বজন সমাবেশের সকলকে যুগান্তরের মতো নিরপেক্ষ থেকে সমাজ গড়তে ভুমিকা রাখতে হবে। এর জন্য মেহেরপুর পৌরসভা সব ধরণের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে ওপার বাংলার জ্যোতির্ময় মানুষ রিনা গিরি ও সুদিপা রায়কে দেয়া মানপত্র পাঠ করেন যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশর প্রধান উপদেষ্টা তোজাম্মেল আযম।

অনুষ্ঠানে মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগন্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদা ভাই, স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম জাহাঙ্গীর সেন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম ওয়াদুদ, তৌহিদুল ইসলাম কনক, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, আন নুর টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আল আমীন বকুল, সুখি ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ওপার বাংলার কবি সুদীপা রায় শামসুর রহমানের স্বাধীনতা তুমি আসবে বলে কবিতাটি আবৃত্তি করেন। কবি রিনা রূপশালী সম্পাদক রিনা গরি বলেছেন- দুই বাংলায় সাম্যবাদ গড়তে আমি বার বার এপার বাংলায় আসবো। যুগান্তর স্বজন সমাবেশকে দুই বাংলার মানুষের মধ্যে সাম্যবাদ গড়তে অগ্রণি ভূমিকা রাখতে হবে।