বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুদ্ধাপরাধীদেরর ফাঁসির দাবিতে জাতীয় সঙ্গিত ও পতাকা উত্তোলন

By মেহেরপুর নিউজ

February 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী: শাহবাগ প্রজন্ম চত্বরের কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর শহরে  জাতীয় সঙ্গিতের তালে তালে পতাকা উত্তোলন করে প্রজন্ম মুজিবনগর। আজ রোববার সকাল ১০ টার সময় অক্সফোর্ড কিন্ডার গার্ডেনে জাতীয় সঙ্গিত ও পতাকা উত্তোলনের সময় ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ননী গোপাল ভট্র্যাচার্য,অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের অধ্যাক্ষ জানে আলম,নিশান সাবের,মাহবুবুল হক মন্টু,মাহবুব চান্দু,তোজাম্মেল আযমসহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক গন উপস্থিত ছিলেন। এ ছাড়াও একই সময়ে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী পালন করা হয়। এতে জাতীয় সঙ্গিত পরিচালনা করেন ননী গোপাল ভট্র্যাচার্য এবং জাতীয় পতাকা উত্তোলন করেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন।