রাজনীতি

মেহেরপুরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগ

By মেহেরপুর নিউজ

November 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার  শেষ বিকেলে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

পরে হোটেল বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, পিপি রফিকুজ্জামান, আওয়ামীলীগ নেতা টনিক বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন রমুখ।