অন্যান্য

মেহেরপুরে যুবক আরিফের স্বপ স্বপ্নই রয়ে গেল!

By মেহেরপুর নিউজ

December 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:

মেহেরপুর শহরের শেখপাড়ার যুবক আরিফের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বাস্তবে রূপ পেল না। গত ২ দিনে মোট ১২ ঘন্টা ১১ ফুট মাটির গর্ত করে গুপ্তধন না পেয়ে বাড়ি ফিরে যান। জানা গেছে, মেহেরপুর শহরের শেখপাড়ার যুবক আরিফ  বৃহস্পতিবার রাতে স্বপ্ন দেখেন য়ে, শহরের ক্যাশবপাড়ার মামুনের পোল্টি খামারের পাশের একটি জাম গাছের গোড়ায় ১১ ফুট মাটির গভীরে গুপ্তধন রাখা আছে। স্বপ্নে আদেশ পেয়ে আরিফ তার স্ত্রীকে নিয়ে জমির মালিকের কাছে যান। জমির মালিক মামুনের কাছ থেকে অনুমতি নিয়ে গত শুক্রবার থেকে ওই স্থানের মাটি খোড়া শুরু করেন। মাটি খোড়া শেষ হলেও ওই জমিতে গুপ্তধনের নিশানা না পেয়ে আরিফ নিরাশ হয়ে বাড়ি ফেরেন।