মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা করেছে মেহেরপুর জেলা যুবদলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু¡ । সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছার-উল হক, জেলা তৃণমূল দলের আহবায়ক কর্ণেল অবঃ সামছুল ইসলাম সামস, জেলা জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ব্রিগেড দলের আহবায়ক মুজিবুল হক খান চৌধুরী হেলাল, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্মআহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ সদর উপজেলার যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সাধারন সম্পাদক আসদুজ্জামান, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুবদল নেতা আজমল হোসেন মিন্টু, কাজি মিজান মেনন প্রমুখ।