রাজনীতি

মেহেরপুরে যুবলীগের ৪০ বছর পূর্তি উৎসব শুরু

By মেহেরপুর নিউজ

November 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:

মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪০ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে জেলা ব্যাপী প্রচার অভিযান শুরু করেছে জেলা যুবলীগ। এছাড়াও আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা যুবলীগ।

আজ বৃহস্পতিবার বিকালে যুবলীগের ৪০ বছর পূর্তি উৎসবে’র জেলা ব্যাপী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা মাহাবুব, তহিদুল ইসলাম, নিশান সাবের সহ দলীয় নেতাকর্মীরা। উদ্বোধনের পরপরই স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে ৩০টি ইজিবাক যুবলীগের বিভিন্ন ব্যানার নিয়ে মেহেরপুর জেলায় প্রচার অভিযান শুরু করে।

অপরদিকে ভালবেসে গড়ব স্বদেশ এই হলো পিতার আদেশ’এ শ্লোগানকে সামনে নিয়ে যুবলীগের ৪০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ব্যানার প­াকার্ড ফেস্টুনসহ বর্ণিল সাজে র‌্যালিটি জেলা যুবলীগের কার্যালয় থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্বে দেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদ্দুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারন সম্পাদক তোহিদুল ইসলাম প্রমুখ।