বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুবলীগ কর্মী নাকরামকে খুন করেছে দূবৃত্তরা ।। মেহেরপুর -কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

By মেহেরপুর নিউজ

May 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মে: মেহেরপুরে লিচু খাওয়াকে কেন্দ্র করে পৌরসভার দিঘীরপাড়ার মৃত মজিবর আলীর ছেলে যুবলীগ কর্মী নাকরামকে পেটে চাকু মেরে খুন করেছে প্রতিপক্ষ রিপন । তবে এ ঘটনার সাথে পূর্ব শত্রতার জের আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনার পরপরই মেহেরপুর কুষ্টিয়া সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে এ ঘটনার পরপরই মেহেরপুর শহরের ওয়াপদামোড় এবং দিঘীরপাড়া সড়কের রাস্তায় টায়ার জ্বালিযে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে বিক্ষুব্ধরা । এ সময় বিক্ষুব্ধরা মেহেরপুর বিএডিস ‘র কার্যালেয়ের সামনে শেরেকুল পাঠার বাড়িতে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

জানা যায়,আজ শনিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর শহরের হাসপাতাল সড়কের হাবু মিয়ার বাগানে একদল সন্ত্রাসী নাকরামকে ডেকে নিয়ে য়েযে তার পেটে চাকু মেরে তাকে  ফেলে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাকরামের অবস্থা খারাপ দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার পথে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট পৌছালে  সে মারা যায়।

মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, শহরের জেনারেল হাসপাতাল সড়কের একটি সরকারি লিচু বাগানের ইজারা নেন রিপন হোসেন নামের এক ব্যক্তি। দুপুরে নাকরাম হোসেন বাগানে গিয়ে লিচু খাওয়ায় রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে নাকরামকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাকরামের মৃত্যু হয়।

মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম জানিয়েছেন নাকরাম হোসেন যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।