মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যান তহবিল থেকে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থ বছরের অনুদান প্রাপ্ত মেহেরপুরের যুব সংগঠনের মধ্যে চেক বিতরন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন আজ শুক্রবার দুপুর ১২ টায় তার সম্মেলন কক্ষে মেহেরপুরের ৮টি সংগঠনের মধ্যে ১লাখ ৬৫হাজহার টাকার চেক বিতরন করেন। চেক প্রাপ্ত সংগঠনগুলো হচ্ছে-মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা নারী ও শিশু উন্নয়ন সংস্থা ২৫ হাজার, উজুলপুর পল্লি জন উন্নয়ন সংস্থা, অনুপ্রেরনা বহুমুখী দারিদ্র বিমোচন সংস্থা, গাংনীর শানঘাট পল্লি উন্নয়ন সংস্থা, ভিটাপাড়া পল্লি উন্নয়ন সংস্থা, হিউম্যান রিসোর্স ডেপোলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজেশন অব রুরাল ডেভোলপমেন্ট ও পিরোজপুর দেশপ্রেম সমাজকল্যান সংস্থাকে ২০ হজার টাকা করে চেক বিতরন করা হয়।
চেক প্রদান অনুষ্টানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।