মেহেরপুর নিউজ,০৯ মে:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব কল্যান তহবিলের অর্থ প্রদানের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আশকার আলী, সহকারি কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম প্রমুখ।