বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

September 14, 2023

মেহেরপুর নিউজ:

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ড যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব । উঠান বৈঠকে অন্যদের মধ্যে মেহেরপুর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান হিরন,কলেজ ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।