বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

September 13, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে মৌলিক ও প্রাথমিক চিকিৎসার উপরে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা,জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ, ইউ এল ও ওবায়দুল ইসলাম প্রমুখ। ৩ দিনের প্রশিক্ষণে মেহেরপুর জেলার যুব রেড ক্রিসেন্ট ৩০ জন অংশগ্রহণ করে।