মেহেরপুর নিউজ, ০৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নধীন রঘুনাথপুর ছটাংঙ্গা আশ্রয়ন প্রকল্পে ৬ নং ব্লকের ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মিছারন বিবি নামের এক গৃহবধু রান্না করছিল এই সময় তিনি রান্নাঘর থেকে বেরিয়ে চাউল আনতে গেলে চুলার আগুন থেকে সেখানে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশ্রায়ন প্রকল্পের ৫ টি বসত বাড়ি পুড়ে ভর্ষিভৃত হয়।
পরে ফারায় সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করে। এতে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান।