মেহেরপুর নিউজ,২৫ এপ্রিল: বিশ্বকবি রবিন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী,সহসভাপতি আব্দুল হালিম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য আবুল হাসনাত দিপু প্রমুখ।
মেহেরপুরে মহান মে দিবস পালনে প্রস্তুতি সভা মহান মে দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান প্রমুখ।