বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তি পালন উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

April 25, 2018

মেহেরপুর নিউজ, ২৫ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকরি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ত জয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার মোহাম্মদ মামুন, মহিদুল ইসলাম, ড. গাজী রহমান, জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ হালিম, জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি মোমিনুল ইসলাম, সম্পাদক সাইদুর রহমান, সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক আওয়াল মিয়া, অরনির সভাপতি নিশান সাবের, শিল্পী খন্দকার জামসেদ আলী, আব্দুর হাসান দিপু প্রমুখ।