বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

By Meherpur News

May 16, 2026

মেহেরপুর নিউজঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আবদুল্লাহ আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহের আমজাদ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (অব.) আবদুল মজিদ, ডা. আবুল বাশার, সুশীল চক্রবর্তী ও আনিসুর রহমান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফৌজিয়া আফরোজ তুলি এবং নজরুল সংগীত পরিবেশন করেন আসাদুল ইসলাম খোকন। তবলায় সংগত করেন শামীম জাহাঙ্গীর সেন্টু। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বাশরী মোহন দাস, আবুল হাশেম ও ম. গোলাম মোস্তফা।