বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

By Meherpur News

February 18, 2026

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালির মাধ্যমে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ধর্মীয় অনুশাসন পালনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।