বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রমজান মাসে মাংসের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাখে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

May 11, 2017

মেহেরপুর নিউজ, ১১ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাসে মাংসের মূল্য স্বাভাবিক রাখতে মাংশ ব্যবসায়ীদের সাখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, জেলা মার্কেটিং কর্মকর্তা আজমল হোসেন, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।