খেলাধুলা

মেহেরপুরে রাজধানী জিমনেসিয়ামের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ জুন: মেহেরপুরের রাজধানী জিমনেসিয়াম নামের নতুন একটি জিমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের হোটেল বাজারের  রিপন টাওয়ারের ৫ম তলায় ফিতা কেটে রাজধানী জিমনেসিয়ামের উদ্বোধন করা হয়। রাজধানী জিমনেসিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান রিটন এর উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন শ্বাশত নিপ্পন, বিপুল কুমার, মাহবুবুল হাসান ডালিম,জহিরুল ইসলাম,সুজন প্রমুখ। পরে কুষ্টিয়া জিমের সদস্য মহিউদ্দিন, নিশান, পাভেল, শরিফুল, সুজন, শারিরিক কসরত প্রদর্শন করেন।