মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে গ্রামবাসীর সাথে র্যাবের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ র্যাব সদস্যসহ ৬জনকে পিটিয়ে জখম করেছ। এছাড়া র্যাবের ব্যবহৃত ৩টি মোটরসাইকেলে তারা অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে। আহত র্যাবের ২ সদস্যসহ ৬ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে । তারা হলেন র্যাবের ডিএডি জাকির হোসেন,এ এস আই শরিফুল,সৈনিক লাভলু এবং র্যাবের সোর্স সুন্নত,বিপ্লব, মিনারুল।
এছাড়া সেখানে র্যাবের ২টি অস্ত্র লুট করা হলেও ১টি অস্ত্র পাওয়া যায় আর অপর অস্ত্রটি এ রিপের্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। । শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল পরিমান পুলিশ ও বিজিবি সদস্য রাজনগরে পৌছেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহত র্যাবের সোর্স বিপ্লব ও মিনারুল জানান,র্যাবের ডিএডি জাকির হোসেনের নেতৃত্বে এএসআই শরিফুলসহ র্যাবের ৩জন এবং তাদের ৩ সোর্স মিলে মোট ৬ জন আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর শেখপাড়ায় মাদক ব্যবসসায়ী শেরেগুল ড্রাইভারের বাড়িতে অভিযানে উদ্যোশে যায়।
এ সময় শেরেগুলকে গ্রেফতার করে আনার সময় গ্রামবাসীরা তাদের সন্ত্রাসী মনে করে প্রতিরোধ করে মারপিট শুরু করে। তখন তারা র্যাবের ব্যবহৃত ৩টি মোটর সাইকেলে আটক করে এবং র্যাবের ব্যবহৃত ২টি পিস্তল লুট করে নেয়। পরে একটি অস্ত্রের সন্ধান পেলেও এখনো একটি অস্ত্র পাওয়া যায়নি বলে জানা গেছে। পিটিয়ে আহত করার পর র্যাব সদস্যদের একটি ঘরে তালা বদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে র্যাবের অপর একটি টিম ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে তাদের উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় রাজনগর এলাকায় অতিরিক্ত র্যাব,পুলিশ,বিজিবি সদস্য মোতায়েনন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধারের জন্য রাজনগর বাসীর পক্ষ থেকে গ্র্র্রামে মাইকিং করা হলেও অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।