বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রাজস্ব,খাস জমি ব্যবস্থাপনা কমিটি ও আবাসন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৯ আগষ্ট : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজস্ব সম্মেলন, খাস জমি ব্যবস্থাপনা কমিটি ও আবাসন প্রকল্পের এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এমএ বাশার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।