বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রাজস্ব সম্মেলন ২০২০ ও সেবা সহজিকরণ কার্যক্রম উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 09, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজস্ব সম্মেলন ২০২০ ও সেবা সহজিকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সহজিকরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, খুলনা বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।