বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রাসিন সুজ এর শুভ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে স্টাইল কিংডম এর অঙ্গ প্রতিষ্ঠান রাসিন সুজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে স্টাইল কিংডম এর অঙ্গ প্রতিষ্ঠান রাসিন সুজ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় সেখানে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, দপ্তর সম্পাদক কাকন, যুবলীগ নেতার ডালিম, স্টাইল কিংডম এর স্বত্ত্বাধিকারী সানি প্রমূখ উপস্থিত ছিলেন।