বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

July 10, 2019

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিকী প্রতিবাদ করেছে এলাকাবাসী।

বুধবার বিকালে  এ প্রতিবাদ জানানো হয়। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া প্রধান সড়ক থেকে শুরু করে দক্ষিন পাড়ায় যাতায়াতের সড়কটি সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। গ্রামের প্রায় ৩ হাজার মানুষ এই সড়কটিতে চলাচল করে।

সড়কটি অতিদ্রুত মেরামত করার দাবীতে সেখানে মানব বন্ধন করার পাশাপাশি সড়কের উপর ধানের চারা রোপন করে।

#নিজস্ব প্রতিনিধি#