খেলাধুলা

মেহেরপুরে রিপন স্মৃতি ক্রিকেট টর্নেডো বয়েজ জয়ী

By মেহেরপুর নিউজ

December 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুর ঘাটপাড়া ক্রিড়া চক্রের উদ্যোগে ঘাটপাড়া মাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি টুর্নামেন্টে টর্নেডো বয়েজ জয়লাভ করেছে। আজ রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় টর্নেডো বয়েজ ৫ রানে কলেজ পাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে টর্নেডো বয়েজ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। মাসুম দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করে। রাজু কলেজ পাড়ার পক্ষে ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে কলেজ পাড়া একাদশ ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে।