বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রেকর্ড পরিমান বৃষ্টিপাত

By মেহেরপুর নিউজ

June 17, 2022

মেহেরপুর নিউজ:

চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে মেহেরপুরে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। ঋতু অনুযায়ী বর্ষা কালের মাঝামাঝি পেরিয়ে গেছে। অর্থাৎ বৃহস্পতিবার আষাঢ় মাসের ৩ তারিখ।

সকাল থেকেই মূলত মেহেরপুরের আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। জুম্মার নামাজের পরপরই এক পশলা বৃষ্টি হয়। এরপরে বিকেল চারটা থেকে টানা ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে মেহেরপুর সহ শহরের আশেপাশের নিচু এলাকায় হাঁটু সমান পানি জমা হতে দেখা গেছে। ওই সময়ে মানুষজন মূলত গৃহবন্দি হয়ে পড়ে। প্রচন্ড গরম শেষে বিকেলের মুষলধারে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে। বৃষ্টি হওয়ার পর থেকেই মেহেরপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।