বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

By Meherpur News

May 22, 2026

মেহেরপুর নিউজ:

তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়, কলেজ মোড় এবং পৌর পশুহাট এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

গত কয়েকদিন ধরে মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এই গরমে মানুষের কষ্ট লাঘব করতেই রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক কালু, সোহেল রানা, ইয়োলো সাব্বির মিয়া, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা, উপ-যুব প্রধান আবদুল্লাহিল গালিবসহ অন্যান্য সদস্যরা।