মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুরে রেহেনা হাসিব প্রস্ফুটিত নৈশ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হয়।
আজ শনিবার রাতে রেহেনা হাসিব প্রস্ফুটিত নৈশ বিদ্যালয়ের পরিচালক রেহেনা ইয়াসমিন উপস্থিত থেকে নৈশ বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে হাসিব খান, নুরুল ইসলাম, ফকির মহাম্মদ, এনামুল হক, তায়েফুল ইসলাম, বদরুজ্জামান বদু প্রমুখ উপস্থিত ছিলেন।