বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “রোড টু স্মার্ট বাংলাদে “ এই স্লোগানে অনলাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোড টু স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে অনলাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনলাইন ক্যাম্পেইন ট্রেনিং এর উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।