বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রোভার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 23, 2023

মেহেরপুর নিউজ:

রোভারদের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে রোভার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রোভার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ, জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, নিহত রোভার মনিরুল ইসলামের পিতা শহিদুল ইসলাম,নিহত রোভার জাবেদ ওসমানের বড় ভাই রাশেদ ওসমান, নিহত রোভার মাসুমের দুলাভাই মিরাজুল হক, রোভার সদস্য ফারুক হোসেন প্রমূখ।

এর আগে সকালে মেহেরপুর পুরাতন কবরস্থানে শায়িত নিহত পাঁচ রোভার স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রোভার এর সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগানে সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।

রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।